• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে ১ লাখ ৭ হাজার হেক্টর জমি পুড়েছে, ছড়াচ্ছে ধোঁয়া

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ আগস্ট ২০২৬, ১৫:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১ লাখ ৭ হাজার হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ আকাশ থেকে মেঘে বীজ ছড়ানোর মাধ্যমে কৃত্রিম বৃষ্টি তৈরির চেষ্টা চালাচ্ছে। আগুন ও ধোঁয়ার কারণে ক্ষতিগ্রস্ত কয়েকটি প্রদেশে টানা তিন দিন ধরে স্কুল বন্ধ রাখা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের মতো ইন্দোনেশিয়াতেও এবার দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও শুষ্ক মৌসুম চলছে। এর পেছনে আরও তীব্র এল নিনোর প্রভাব রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিকে অনেকে গডজিলা এল নিনো নামেও অভিহিত করছেন।

আগুনের ধোঁয়া সীমান্ত পেরিয়ে প্রতিবেশী মালয়েশিয়াতেও ছড়িয়ে পড়েছে। বুধবার সারাওয়াক রাজ্যের ছোট শহর সেরিয়ানে বায়ুদূষণ সূচক ১৯৫-এ পৌঁছেছে, যা অস্বাস্থ্যকর মাত্রা হিসেবে বিবেচিত হয়।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জাম্বি, দক্ষিণ সুমাত্রা, পশ্চিম কালিমান্তান, মধ্য কালিমান্তান, দক্ষিণ কালিমান্তান ও রিয়াউ—এই ছয় প্রদেশে আগুন নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব এলাকায় বিস্তীর্ণ পিটভূমি থাকায় শুষ্ক মৌসুমে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি।

মধ্য কালিমান্তানের বাসিন্দা ডারউইন রোমি জানান, সেখানে এক মাসেরও বেশি সময় ধরে দাবানল চলছে। ধোঁয়া এতটাই ঘন হয়ে গেছে যে বাইরে বের হলে চোখ জ্বালা করে এবং তীব্র ধোঁয়ার গন্ধ পাওয়া যায়। কোথাও কোথাও আগুন আবাসিক এলাকার কাছাকাছি পৌঁছে গেছে। আগুন নেভানোর জন্য পানির সংকটও দেখা দিয়েছে বলে জানান তিনি।

পশ্চিম কালিমান্তানের পন্টিয়ানাক শহরেও ধোঁয়ার প্রভাব পড়েছে। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের মেয়র এডি রুদি কামতোনো জানান, বিশেষ করে রাত ও সকালে শহরটি ধোঁয়ায় ঢেকে যাচ্ছে।

এদিকে পূর্ব জাভার মাউন্ট ব্রোমো জাতীয় উদ্যানেও প্রায় এক সপ্তাহ ধরে আগুন জ্বলেছে। এতে প্রায় ৫৫০ হেক্টর এলাকা পুড়ে যাওয়ার পর সোমবার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগ্নেয়গিরিটির কাছে নতুন করে আগুনের হটস্পট শনাক্ত হওয়ায় পর্যটকদের জন্য এলাকাটি ৮ আগস্ট থেকে বন্ধ রাখা হয়েছে।

আগুন লাগার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, অসতর্কতার কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

আরও পড়ুন

এক রাতে দুবার অন্ধকার নামবে স্পেনের যে গ্রামে

এআই অবকাঠামোয় ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ওয়াল স্ট্রিটের সঙ্গে এনভিডিয়া

স্কুলে প্রাণঘাতী হামলার পর থাইল্যান্ডে অস্ত্র নিয়ন্ত্রণে কঠোরতা

ইন্দোনেশিয়ার আগুনের ধোঁয়া মালয়েশিয়াতেও বায়ুদূষণ বাড়িয়েছে। সারাওয়াকে অন্তত নয়টি এলাকায় বুধবার অস্বাস্থ্যকর মাত্রার বায়ুদূষণ রেকর্ড করা হয়েছে।

সূত্র: বিবিসি

এমএস/

  • দাবানল
এ সম্পর্কিত আরও খবর
ফ্রান্স-স্পেনে দাবানল: সাড়ে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত, তাপমাত্রা আবারও বাড়ার আশঙ্কা
ফ্রান্স-স্পেনে দাবানল: সাড়ে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত, তাপমাত্রা আবারও বাড়ার আশঙ্কা
স্পেন-ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে ১ লাখের বেশি মানুষ
স্পেন-ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে ১ লাখের বেশি মানুষ
স্পেনে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা
স্পেনে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা
দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ফাইনালের ভেন্যু, শঙ্কায় আর্জেন্টিনা-স্পেন মহারণ
দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ফাইনালের ভেন্যু, শঙ্কায় আর্জেন্টিনা-স্পেন মহারণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।